
ভারতকে উদ্দেশ্য করে কুকথা, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অপমানের সুরে ভারতকে নরক বলে আক্রমণ করেছিলেন। এবার এই ঘটনায় এবার মুখ খুলল নয়াদিল্লি।
এই ইস্যুতে বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন,এই সংক্রান্ত কিছু রিপোর্ট নজরে এসেছে। শুধু তাই নয়, এই ইস্যুতে প্রেসিডেন্ট ট্রাম্পকে তোপ দেগে ভারতের পাশে দাঁড়িয়েছে ইরান।এর আগে এক পডকাস্টে মার্কিন প্রেসিডেন্ট ভারত এবং চিন-সহ একাধিক দেশকে,হেলহোল বলে অভিহিত করেছেন। এই হেলহোল শব্দটি মূলত ব্যবহার হয় এমন কোনও অপরিষ্কার জায়গা বোঝাতে,যেখানে চূড়ান্ত অব্যবস্থা এবং অরাজকতা চলছে। রেডিও পডকাস্টে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রশ্ন করা হয় জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব প্রদানের ইস্যুটি নিয়ে।সেখানেই বিতর্কিত মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। তাঁর কথায়, ভারত, চিন বা অন্যান্য হেলহোল থেকে সকলে আসে, নবম মাসে আমেরিকায় এসে সন্তানের জন্ম দেয়,সেই সন্তান সঙ্গে সঙ্গে মার্কিন নাগরিক হয়ে যায়।
তারপর সেই সন্তানের গোটা পরিবার আমেরিকায় এসে নাগরিক হয়ে যায়। একইসঙ্গে,মার্কিন মুলুকে কর্মরত ভারতীয়দের নাম না করে ল্যাপটপ থাকা গ্যাংস্টার বলেও তোপ দেগেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।









