গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home International মার্কিন নৌবাহিনী সচিবকে অপসারণ, পেন্টাগনে অস্থিরতা

    মার্কিন নৌবাহিনী সচিবকে অপসারণ, পেন্টাগনে অস্থিরতা

    0
    6
    ছবি সৌজন্যে : এক্স

    মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনে আবারও বড় ধরনের রদবদল ও অস্থিরতার খবর পাওয়া গেছে। নৌবাহিনী সচিব জন ফেলানকে তার পদ থেকে বরখাস্ত করা হয়েছে বলে নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে।

    উল্লেখ্য মাত্র কয়েক সপ্তাহ আগে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সেনাবাহিনীর শীর্ষ জেনারেলকে সরিয়ে দেওয়ার পর এবার নৌবাহিনীর প্রধান অসামরিক কর্মকর্তার ওপর এই কোপ পড়ল। পেন্টাগন থেকে দেওয়া এক সংক্ষিপ্ত বিবৃতিতে ফেলানের বিদায়ের কথা জানানো হলেও সেখানে নির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি, শুধু বলা হয়েছে এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।সূত্র মারফত জানা গেছে,মূলত রণতরি নির্মাণে গতি আনার ক্ষেত্রে শ্লথগতি এবং পেন্টাগনের শীর্ষ নেতৃত্বের সঙ্গে মতবিরোধের জেরেই বরখাস্ত হয়েছেন ফেলান।বিশেষ করে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ, উপসচিব স্টিভ ফেইনবার্গ এবং নৌবাহিনীর দ্বিতীয় শীর্ষ অসামরিক কর্মকর্তা হাং কাও-এর সঙ্গে ফেলানের সম্পর্ক তিক্ত পর্যায়ে পৌঁছেছিল। বর্তমানে হাং কাও-কেই ভারপ্রাপ্ত নৌবাহিনী সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।এ ছাড়া ফেলানের দফতরের বিরুদ্ধে একটি নৈতিকতা লঙ্ঘনের তদন্তও এই নাটকীয় অপসারণের পেছনে ভূমিকা রেখেছে বলে ধারণা করা হচ্ছে।

    বিলিয়নেয়ার জন ফেলান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত হলেও বর্তমান মেয়াদে তিনিই প্রথম ট্রাম্প মনোনীত কোনো সার্ভিস সেক্রেটারি যিনি চাকরি হারালেন।