গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Newsdesk স্বাস্থ্য বিমায় জিএসটি প্রত্যাহার, নির্মলাকে ডেরেক 

    স্বাস্থ্য বিমায় জিএসটি প্রত্যাহার, নির্মলাকে ডেরেক 

    0
    120
    Withdrawal of GST in health insurance Derek to Nirmala
    Withdrawal of GST in health insurance Derek to Nirmala

    পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পর এবার স্বাস্থ্য ও জীবন বিমায় অবিলম্বে ১৮ শতাংশ জিএসটি প্রত্যাহারের দাবি জানিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে চিঠি দিয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন। আসন্ন জিএসটি কাউন্সিলের বৈঠকে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে এই মর্মে বিবেচনা করার আর্জি জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা সাংসদ।

    চিঠিতে ডেরেক ও’ব্রায়েন জানিয়েছেন, দেশের ৪৫ কোটি মধ্যবিত্তের কাছে স্বাস্থ্য ও জীবন বিমায় এই ১৮ শতাংশ জিএসটি বোঝা হয়ে দাঁড়িয়েছে। বিপদের মুহূর্তে তাদের কাছে এই বিমাগুলিই সহায়ক হয়। ফলে সেগুলি যাতে সাধারণ মানুষের সাধ্যের মধ্যে থাকে, তা নিশ্চিত করা উচিত। কিন্তু বিপুল সংখ্যক মানুষ এই জিএসটির কারণে সমস্যার মুখে পড়েছেন। ফলে অদূর ভবিষ্যতে তারা অনেকেই আর নতুন করে বিমা করানোর ক্ষেত্রে দ্বিধাগ্রস্ত হতে পারেন। তৃণমূল কংগ্রেস সাংসদের কথায়, ২০টি রাজনৈতিক দলের ৩৫০ জন সাংসদ অধিবেশন এই জিএসটি প্রত্যাহার নিয়ে সরব হয়েছেন। কেন্দ্রীয় সড়ক পরিবহণ এবং জাতীয় সড়ক মন্ত্রী নীতিন গড়করিও এই নিয়ে চিঠি লিখেছেন।