গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Kolkata বেহালায় বাসের পিছনের চাকায় পিষ্ট হয়ে মৃত মহিলা

    বেহালায় বাসের পিছনের চাকায় পিষ্ট হয়ে মৃত মহিলা

    0
    278
    ছবি সৌজন্যে : নিজস্ব

    বাস থেকে নামার সময় শাড়ি জড়িয়ে পড়ে গিয়ে পিছনের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয়েছে এক মহিলার। এমনই হাড়হিম করা কাণ্ড ঘটেছে বেহালায়।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত মহিলা বছর ৪৬-র যমুনা মণ্ডল। জানা গিয়েছে, রায়চক-ধর্মতলা রুটের একটি বাসে ছিলেন তিনি। সোমবার সকাল সাড়ে ৯টা নাগাদ সেই বাস সখেরবাজার মোড়ে পৌঁছোলে মহিলা বাস থেকে নামতে যান। কিন্তু অসাবধানতাবশত শাড়িতে তাঁর পা জড়িয়ে যায়। মুহূর্তের মধ্যে ওই বাসের পিছনের চাকা তাঁকে পিষে দেয়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছিল ঠাকুরপুকুর থানার পুলিশ। মহিলাকে উদ্ধার করে তারা নিয়ে গিয়েছিল বেহালার বিদ্যাসাগর হাসপাতালে। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ তাঁর পরিবারকে খবর দিয়েছে। ঘাতক বাসটিকে আটক করে থানায় নিয়ে গিয়েছে পুলিশ।

    সোমবারের ঘটনায় প্রশাসনের তরফে কোনও গাফিলতি ছিল কি না, বাসটির গতি কেমন ছিল, চালকের দিক থেকে গাফিলতি ছিল কি না, খতিয়ে দেখা হচ্ছে।