
রেড রোডে ইদের নমাজে মুখমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এবং অভিষেক বন্দোপাধ্যায়। প্রথমে ইদের শুভেচ্ছা জানান সকলকে। তার পরেই এসআইআর নিয়ে সুর চড়ান মুখ্যমন্ত্রী।শুধু তা-ই নয়, এসআইআরে নাম কাটা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও নিশানা করেছেন তিনি।
মুখমন্ত্রী জানান, এসআইআর নিয়ে যে লড়াই তিনি শুরু করেছেন, তা অব্যাহত থাকবে! প্রধানমন্ত্রী কে সবচেয়ে বড় অনুপ্রবেশকারী বলেও আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়,উনি যখন সৌদি আরব গিয়ে হাত মেলান, দুবাই গিয়ে আলিঙ্গন করেন, তখন মনে পড়ে না হিন্দু-মুসলমানের কথা? দেশে এলেই নাম কাটার কথা মনে পড়ে। পাশাপাশি এ-ও জানান, সৌদি হোক বা দুবাই— সকলেই ভারতের বন্ধু। মুখ্যমন্ত্রীর সঙ্গে রেড রোডের অনুষ্ঠানে উপস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও মঞ্চ থেকে ঐক্য এবং সম্প্রীতির বার্তা দিয়েছেন।
তাঁর কথায়,মানবতার জন্য একজোট হতে হবে সকলকে। বাংলার সম্প্রীতি যেন অটুট থাকে সে কোথাও বলেছেন তিনি।তিনি বলেছেন, রমজানে রাম আছে, দিওয়ালিতে আলি। যে চাঁদ দেখে ইদ হয়, সেই চাঁদ দেখেই হয় করবাচৌতও।






