
বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় প্রেমিকই প্রেমিকাকে গুলি করে খুন করে পরে আত্মঘাতী হয়েছেন।
এমনই হাড়হিম করা ঘটনা ঘটেছে বিহারে রোহতাসে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত তরুণীর নাম কাজল কুমারী। অভিযুক্ত যুবকের নাম জ্যাকি নট। কাগজপত্রে তাঁর বাড়ি বলিয়ার বলে উল্লেখ রয়েছে। কেসের প্রাথমিক তদন্তে উঠে এসেছে, বেশ কিছুদিন ধরেই কাজলকে বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন জ্যাকি। কিন্তু সমাজের কটূকথা এবং দুই পরিবারের জাত আলাদা হওয়ায় বিয়েতে রাজি ছিলেন না তরুণী। অভিযোগ, এই কারণেই ঘটল এই মর্মান্তিক পরিণতি। কাজলের মা গায়ত্রী দেবী জানিয়েছেন, তাঁর মেয়ে একটি মলে কাজ করত। মৃত্যুর কয়েক ঘণ্টা আগে তিনি মেয়েকে বাজারে নামিয়ে দেন। কিছুক্ষণ পরই খবর পান যে এক হোটেলের ঘরে তাঁর মেয়েকে গুলি করা হয়েছে।
গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে তাঁকে বারাণসী হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়।









