
আরএসএস-এর প্রার্থনা সঙ্গীত বিতর্কে ক্ষমা চেয়েছেন কর্নাটকের উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার।
তিনি বলেছেন, তাঁর কথায় যদি কেউ দুঃখ পেয়ে থাকেন, তাহলে তিনি ক্ষমাপ্রার্থী। তবে এটা তিনি কোনও রাজনৈতিক চাপ থেকে করছেন না। তিনি আরও বলেছেন, বিরোধী দলনেতাকে কড়া জবাব দিতেই সেদিন বিধানসভায় আরএসএস-এর প্রার্থনা সঙ্গীত গেয়েছিলেন। সংগঠনটির প্রশংসা করার জন্য নয়। গান্ধী পরিবার এবং কংগ্রেসের প্রতি তাঁর অটল আনুগত্য পুনর্ব্যক্ত করে শিবকুমার বলেছেন, গান্ধী পরিবারকে নিয়ে কারও প্রশ্ন করার অধিকার নেই।
তিনি জন্মগত একজন কংগ্রেসম্যান এবং কংগ্রেসম্যান হিসাবেই মরবেন।








