গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Newsdesk আচমকা সিজিও কমপ্লেক্সে হাজির কুণাল ঘোষ

    আচমকা সিজিও কমপ্লেক্সে হাজির কুণাল ঘোষ

    0
    162
    Kunal Ghosh suddenly appeared at the CGO complex
    Kunal Ghosh suddenly appeared at the CGO complex

    সোমবার সকালে আচমকা সিজিও কমপ্লেক্সে হাজির হ’ন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তিনি জানিয়েছেন, আরজি করের চিকিৎসক-পড়ুয়াদের কাছ থেকে পাওয়া বেশ কিছু নথি তাঁর কাছে ছিল।

    সে সব সিবিআইকে দিতে চান তিনি। সেই কারণেই সিবিআই দফতরে পৌঁছেছেন। এর চেয়ে বেশি কিছু পরিষ্কার করে বলেন নি কুণাল ঘোষ। তবে সিবিআই দফতরে অন্য একটি কাজও তাঁর ছিল বলে জানিয়েছেন তৃণমূল নেতা।সিজিওতে পৌঁছে কুণাল ঘোষ বলেছেন, অন্য একটি মামলায় তাঁর সিজিও কমপ্লেক্সে আসা। কিন্তু তার পাশাপাশি, আরজি করের কিছু জুনিয়র চিকিৎসক এবং প্রাক্তনী কয়েক দিন আগে আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন। কিছু বিষয়ে তাঁরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছিলেন।কলকাতা পুলিশের সঙ্গে নথি নিয়ে কেন যোগাযোগ করেননি? উত্তরে তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেছেন, তাঁর মনে হয়েছে, এতে যথেষ্ট তথ্য রয়েছে। তা সত্য না মিথ্যা, তা তিনি যাচাই করেন নি। বিষয়টি যে হেতু এখন কলকাতা পুলিশের হাতে নেই, তাই তিনি তাদের হাতে এই তথ্য তুলে দেন নি। সিবিআই তদন্ত করছে। তাই তাদের হাতে দিতে এসেছেন। কলকাতা পুলিশ তদন্ত করাকালীন তাঁর কাছে এই সংক্রান্ত লিখিত তথ্য ছিল না।