গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Video News ফের রাত দখলে জাগল কলকাতা-জেলা

    ফের রাত দখলে জাগল কলকাতা-জেলা

    0
    197

    স্বাধীনতার আগের রাতেই ফের রাত দখলের সাক্ষী কলকাতা। শ্যামবাজার থেকে অশোকনগর, আর জি করকাণ্ডের বিচার চেয়ে রাত জাগছে, কলকাতার সঙ্গে জেলাও। জেলার বিভিন্ন প্রান্তে সন্ধে গড়াতেই অভয়ার বিচারের দাবিতে ফের পথে নামতে শুরু করেছেন হাজারো পুরুষ-মহিলা, ছাত্রছাত্রী। ঠিক যেমনটা দেখেছিল কলকাতা একবছর আগে। আর জি করে কর্তব্যরত অবস্থায় প্রথমে ধর্ষিতা ও পরে খুন হয়ে যাওয়া অভয়ার মৃত্যুর পর খুনির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে লাখো মানুষের জমায়েত। জাতীয় পতাকা, ব্যানার হাতে পথে নেমেছেন বিভিন্ন বয়সের, বিভিন্ন পেশার সমাজের বিভিন্ন অংশের পুরুষ-মহিলা।