গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Video News বনধের দিন শেষ, শিল্পের ঠিকানা বাংলা, বার্তা মমতার

    বনধের দিন শেষ, শিল্পের ঠিকানা বাংলা, বার্তা মমতার

    0
    125

    বাম আমলে ৭৫ লক্ষ কর্মদিবস নষ্ট হয়েছিল। তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসে একদিনও কর্মদিবস নষ্ট করতে দেয়নি। বাংলায় এখন আর বনধ হয় না। তাই শিল্পের পক্ষে অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। মঙ্গলবার ওয়াটগঞ্জের দইঘাটে নতুন শ্মশানের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং নবনির্মিত সিরিটি মহাশ্মশানের ভার্চুয়াল উদ্বোধন অনুষ্ঠানে এমনই দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেছেন, তিনি বনধের বিরোধী। তাঁর মতে, পরিকাঠামো উন্নয়ন ও কর্মসংস্থানের জোরেই রাজ্যের বিভিন্ন প্রান্তে কাজ হচ্ছে। পুরুলিয়ার মতো জেলাতেও বদলের ছবি স্পষ্ট।