
মেঘভাঙা বৃষ্টি ও ভূমিধসে বিধ্বংসী চেহারা নিয়েছে উত্তরাখণ্ড। উত্তরাখণ্ডে বৃষ্টি-ধসের জেরে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬। একের পর এক ধস নেমেছে কেদারনাথ, চামোলি, টিহরীতে।
ইতিমধ্যে কেদারযাত্রা সাময়িকভাবে বন্ধ করা হযেে। প্রায় ৫ হাজার পুণ্যার্থীকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে গিয়ে বিপর্যয় মোকাবিলা বাহিনী। আপাতত তাঁদের শোনপ্রযাগে রাখা হয়েছে। এখনো আটকে থাকা পূণ্যার্থীদের উদ্ধারের কাজ চলছে। গত কযে দিন ধরেই উত্তরাখণ্ডের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টি চলছে। আচমকাই মেঘভাঙা বৃষ্টি এবং কেদারনাথে ধসের জেরে পুণ্যার্থীরা আটকে পড়েছেন বলে স্থানীয় প্রশাসন সূত্রে খবর। ভারী বৃষ্টির জেরে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে রুদ্রপ্রয়াগ। বহু রাস্তা ভেঙে গিযেে। হাওয়া অফিস জানিয়ে, আরও ৪৮ ঘণ্টা ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে উত্তরাখণ্ডে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ, স্থানীয় প্রশাসন, এসডিআরএফ এবং এনডিআরএফ মোতায়েন করা হয়েছে।









