গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Newsdesk জম্মু-কাশ্মীরে ভোটের প্রস্তুতি তুঙ্গে

    জম্মু-কাশ্মীরে ভোটের প্রস্তুতি তুঙ্গে

    0
    132
    Preparations for the polls are in full swing in Jammu and Kashmir
    Preparations for the polls are in full swing in Jammu and Kashmir
    জম্মু-কাশ্মীরে বিধানসভার ভোট দ্রুত সেরে ফেলতে চাইছে নির্বাচন কমিশন। আগামী ৭ ও ৮ অগাস্ট মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের নেতৃত্বে কমিশনের ফুল বেঞ্চ শ্রীনগরে যাচ্ছে।
    কমিশন সেখানে রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠকের পাশাপাশি সেনা, আধা সেনা, পুলিশ এবং রাজ্য প্রশাসনের সঙ্গে বৈঠক করবে। মে আসে লোকসভা নির্বাচনে জম্মু কাশ্মীরে নিরাপদে ভোট অনুষ্ঠিত হয়। সাধারণ মানুষও জঙ্গিদের হুমকি উপেক্ষা করে বিপুল সংখ্যায় ভোট দেয়। ৪ জুন লোকসভা ভোটের ফল প্রকাশের দিনই মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার আশা প্রকাশ করেছিলেন, এরপর উপত্যকায় নির্বিঘ্নে বিধানসভার ভোট করানো সম্ভব হবে। ২০১৯ থেকে জম্মু-কাশ্মীর কেন্দ্র শাসিত অঞ্চল। সেখানে শেষবার বিধানসভা ভোট হয়েছিল ২০১৪-তে।