গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Entertainment তামান্নার দুধিয়া বদন, সাফাই অন্নু কাপুরের ( Riya )

    তামান্নার দুধিয়া বদন, সাফাই অন্নু কাপুরের ( Riya )

    0
    12
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    দুধের মতো শরীর’, গত বছর অর্থাৎ ২০২৫- এ অন্নু কাপুরের মন্তব্যে তোলপাড়। আজ কী রাত খ্যাত তামান্নার উদ্দেশে এই মন্তব্য করতেই অন্নুর দিকে ধেয়ে এসেছিল কটাক্ষ।

    বিতর্কের মাঝে এবার নীরবতা ভাঙলেন একাধারে অভিনেতা, পরিচালক, সঙ্গীতশিল্পী অন্নু কাপুর। সম্প্রতি একটি পডকাস্টে পুরনো বিতর্ক নিয়ে মুখ খুলেছেন। নিজের পক্ষে সাফাই দিয়ে অন্নু বলেছেন, গত বছর তাঁর আমেরিকায় একটি শো ছিল। ক্রিয়েটিভ টিমকে বলেছিলেন শোয়ের প্রতিযোগীরা বেশ ভালো। তাই ওঁদের জন্য একটা গুগলি টাইপ গানের পরামর্শ চেয়েছিলেন। তখন ওঁরা তাঁকে আজ কি রাত গানটা শোনায়। কম্পোজিশন খুব ভালো লেগেছিল। ওঁরাও বলে গানটি নাকি ব্যাপক জনপ্রিয়। ভিডিওটা দেখে বলেছিলেন তামান্না ভালো নেচেছে। এর বেশি কিছু হয়নি।হিন্দিতে ,দুধের মতো শরীর মন্তব্য করেছেন বলেই বিতর্কের ঝড় উঠেছে বলে অভিযোগ অন্নুর। তাঁর মতে, মাতৃভাষায় কথা বললে সেটা নিয়ে বিতর্ক তৈরি হয়, যৌনগন্ধী মনে হয়।কিন্তু, এই কথাটাই যদি ইংরাজিতে বলতেন , মিল্কি বডি তাহলে কোনও সমস্যা হত না। দুধিয়া বদন বলেছেন বলেই তাঁকে বুড়ো বলে ট্রোল করা হয়েছে। তামান্নার বয়স কতই বা হবে আঠাশ বা তিরিশ, তাঁর সন্তানসম। তাহলে ওকে নিয়ে কুরুচিকর মন্তব্য কেন করবেন? বিতর্কিত বক্তব্যকে আরও বিশদে ব্যাখ্যা করে অন্নু কাপুর বলেছেন, কারও চেহারা নিয়ে মন্তব্য করা মানে প্রশংসা করা। কোনো কামনা বা লালসার বশবর্তী হয়ে কারও প্রশংসা করেন না। কারও শারীরিক সৌন্দর্যের প্রশংসা করা মানেই চরিত্রকে কলুসিত করা নয়। তামান্না যদি কোনওদিন জানতে চায় অন্নু কাপুর এই ধরনের কোনও মন্তব্য করেছেন কিনা তিনি হ্যাঁ-ই বলবেন।

    তখন যদি তামান্না বলে ওঁর খারাপ লেগেছে ,পা ধরে ক্ষমা চেয়ে নেবেন। এরপরেই অন্নু কাপুরের মন্তব্য,৭১ বছর বয়সী একজন মানুষকে যদি হাঁটুর বয়সী মেয়ের পা ছুঁতে হয় সেটা ভালো হবে তো?