গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home South 24 Pgs মুখে পিস্তল ঢুকিয়ে হুমকি, ফাটল মাথা, তুলকালাম নরেন্দ্রপুর

    মুখে পিস্তল ঢুকিয়ে হুমকি, ফাটল মাথা, তুলকালাম নরেন্দ্রপুর

    0
    148
    ছবি সৌজন্যে : নিজস্ব
    নরেন্দ্রপুরে মাঠ দখললে বাধা দেওয়ায় মুখে পিস্তল ঢুকিয়ে ইট দিয়ে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে।
    বাপ্পা গুছাইত সহ ২ অভিযুক্তকে গড়িয়া থেকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তদের থেকে ২টো পিস্তল এবং ৭ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। অভিযুক্ত বাপ্পার বিরুদ্ধে এর আগেও অস্ত্র আইনে মামলা ছিল। জানা গিয়েছে নরেন্দ্রপুরের গড়াগাছা এলাকায় ক্লাবের মাঠ মাপজোক করা নিয়ে বচসার সূত্রপাত। বাপ্পা গুছাইতের সঙ্গে গন্ডগোল বাধে স্থানীয় সঞ্জয় নামে এক যুবকের।
    এর জেরেই মুখে পিস্তল ঢুকিয়ে খুনের হুমকি দেয় বাপ্পা। ইট দিয়ে মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। ভাঙচুর করা হয় ক্লাবঘর।