গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Malda রাজ্যে আক্রান্ত বিহারের পরিযায়ী শ্রমিক

    রাজ্যে আক্রান্ত বিহারের পরিযায়ী শ্রমিক

    0
    247
    রাজ্যে কাজ করতে এসে এক পরিযায়ী শ্রমিকের আক্রান্ত হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মালদার হরিশ্চন্দ্রপুর থানার সিংপাড়ায়। আক্রান্ত শ্রমিকের স্ত্রীকে বিবস্ত্র করে মারধর করারও অভিযোগ উঠেছে।

    জানা গিয়েছে, বিহারের দারভাঙ্গা জেলার বাসিন্দা শ্রী চন্দ্র সাহানি হরিশ্চন্দ্রপুরে মাখনার শ্রমিক হিসাবে কাজ করতেন। মাখনা ব্যবসায়ীদের ১০ জনের একটি দল ধার দেনার বিষয় নিয়ে ওই শ্রমিকের ওপর চড়াও হয়েছিল। জোর করে তাঁকে এবং তাঁর স্ত্রীকে মারধর করা হয়েছে বলে অভিযোগ। রাস্তায় গণপিটুনি দিয়ে খুনের চেষ্টাও করা হয়েছ বলে অভিযোগ উঠেছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে হরিশ্চন্দ্রপুর থানার বিশাল পুলিশ বাহিনী। তার আগেই অভিযুক্তরা পালিয়ে গিয়েছে। আক্রান্ত শ্রমিককে উদ্ধার করে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে পরিস্থিতি খারাপ হলে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

    পরিস্থিতির অবনতি হওয়ায় ওই শ্রমিককে বিহারের পূর্ণিযাতে স্থানান্তর করা হয়েছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। 

    ছবি  সৌজন্যে : নিজস্ব