গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Malda মোথাবাড়িকাণ্ডে এনআইএ হেফাজতে মোফাক্কারুল, সহযোগীও

    মোথাবাড়িকাণ্ডে এনআইএ হেফাজতে মোফাক্কারুল, সহযোগীও

    0
    7
    ছবি সৌজন্যে : নিজস্ব

    মোথাবাড়িতে বিচারকদের আটকে রেখে হেনস্থার ঘটনায় মোফাক্কারুল ইসলাম এবং তাঁর সহযোগী আক্রামুল বাগানিকে হেফাজতে নিয়েছে এনআইএ।

    সুজাপুরে জাতীয় সড়ক অবরোধ, উস্কানি এবং প্ররোচনামূলক ভাষণ দেওয়ার অভিযোগ রয়েছে ২ জনের বিরুদ্ধে। সেই মামলাতেই হেফাজতে নিয়েছে এনআইএ। মোথাবাড়িকাণ্ডের তদন্ত হাতে নেওয়ার পর ১২টি মামলা করে এনআইএ।

    সেই মামলাগুলোর মধ্যে বেশ কয়েকটিতে নাম রয়েছে মোফাক্কারুল ও তাঁর সহযোগীর। ২৭ এপ্রিল পর্যন্ত এনআইএ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।