গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home International সিক্রেট সার্ভিস এজেন্টের গুলিতে জখম ‘আততায়ী’

    সিক্রেট সার্ভিস এজেন্টের গুলিতে জখম ‘আততায়ী’

    0
    98
    ছবি সৌজন্যে : এক্স
    হোয়াইট হাউসের বাইরে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাঘুরি করায় সিক্রেট সার্ভিস এজেন্টের হাতে গুলিবিদ্ধ হয়েছেন এক ব্যক্তি। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের  সিক্রেট সার্ভিসের তরফে জানানো হয়েছে, সেখানকার স্থানীয় সময়, মধ্যরাতের কিছুক্ষণ পরে হামলা চালানো হয়। তখনই গুলি করা হয় ওই পুরুষ আততায়ীকে।
    তবে ওই গুলি চালানোর সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ছিলেন না। ওই সংস্থার তরফে জানানো হয়েছে, স্থানীয় পুলিশ সিক্রেট সার্ভিসের কাছে একজন ব্যক্তি সম্পর্কে রিপোর্ট করেছিল। ওই ব্যক্তি সম্ভবত ইন্ডিয়ানা থেকে ওয়াশিংটন ডিসিতে যাচ্ছিলেন। সিক্রেট সার্ভিসের এজেন্টরা উত্তর-পশ্চিম দিকে ১৭তম এবং এফ স্ট্রিটের কাছে লোকটির গাড়ি পার্ক করার সময়ে দেখতে পায়।
    তার পরে তারা স্থানীয় পুলিশের বর্ণনার সঙ্গে মিলে যাওয়া একজন ব্যক্তিকে দেখতে পায়। তখনই সেখানে গুলি চলে। আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কী কারণে ওই ব্যক্তি সেখানে এসেছিল তা নিয়েও তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।