গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Top News দুর্গাপুরকাণ্ডে নির্যাতিতার সহপাঠীর হস্টেলের ঘরে ১১ কন্ডোম!

    দুর্গাপুরকাণ্ডে নির্যাতিতার সহপাঠীর হস্টেলের ঘরে ১১ কন্ডোম!

    0
    292
    ছবি সৌজন্যে : নিজস্ব
    দুর্গাপুরকাণ্ডে নির্যাতিতার সহপাঠীর হস্টেলের ঘর থেকে ১১টি কন্ডোম মিলেছে বলে খবর। আরও একটি অব্যবহৃত কন্ডোম মিলেছে পরনাগঞ্জ জঙ্গলে ঘটনাস্থল থেকে। আপাতত অভিযুক্ত নির্যাতিতার সহপাঠী ওয়াসেফ আলি পুলিশ হেফাজতে রয়েছে।
    এদিকে দুর্গাপুর গণধর্ষণকাণ্ডের তদন্তে নেমে জঙ্গলের মূল ঘটনাস্থল আগেই ঘিরেছিল তদন্তকারীরা। নির্যাতিতার সহপাঠী এবং এক অভিযুক্তকে নিয়ে ঘটনার পুনর্নিমাণও করা হয়েছিল। বৃহস্পতিবার প্লেস অফ অকারেন্স বা ঘটনাস্থলের আরও ৫০ মিটার এলাকা নতুন করে কর্ডন করা হয়েছে। ১০ অক্টোবর ঘটনার প্রায় ৩৬ ঘন্টা পরে ঘটনাস্থল ঘিরেছিল পুলিশ। যা নিয়ে তথ্যপ্রমাণ নষ্টের অভিযোগ তুলেছিলেন নির্যাতিতার বাবা। কিন্তু পরানগঞ্জ জঙ্গলের ৫০ মিটার এলাকা নতুন করে কর্ডন করা নিয়ে চর্চা শুরু হয়েছে।
    বিজড়া গ্রামের বাসিন্দা আবু জাফর মল্লিক বলেছেন এই ঘটনায় গ্রামের মানুষ লজ্জিত। তিনিও এই রাস্তা দিয়ে রোজ কাজে যান। মাঝেমধ্যে চুরি-ছিনতাই হয়। গ্রামের ছেলেরা ঘটনায় জড়িত থাকলে তাদের শাস্তি হওয়া উচিত। I