
জোর করে ট্যাক্সিতে উঠে দেড় কোটি টাকার ডাকাতির ঘটনায় ৫ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তদের কাছ থেকে ২৯ লাখ উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে কলকাতার এন্টালিতে ডাকাতির ঘটনাটি ঘটে ৫ মে। সম্রাট ঘোষ নামে বৈদেশিক মুদ্রা লেনদেন সংস্থার কর্মী পুলিশকে জানিয়েছেন এক কর্মীর সঙ্গে ওইদিন সকাল সাড়ে ১১টা নাগাদ ট্যাক্সিতে করে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের পার্ক সার্কাস শাখায় টাকা জমা দিতে যাচ্ছিলেন। রাস্তাতেই ২ ব্যক্তি জোর করে তাঁদের ট্যাক্সিতে ওঠে।
এরপরে দেড় কোটি টাকা হাতিয়ে নেয় ২ জন। অভিযোগের ভিত্তিতে বিভিন্ন জায়গা থেকে ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।






