
দিল্লির রোহিণীতে বিস্ফোরণের ঘটনার পর থেকে প্রায় এক সপ্তাহ অতিক্রান্ত। কী ভাবে বিস্ফোরণ, কারা জড়িত তা খতিয়ে দেখতে আসরে নেমেছে একাধিক তদন্তকারী সংস্থা। এখনও পর্যন্ত ৫০ জনের বেশি মানুষকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
কিন্তু পুলিশ সূত্রে খবর, কোনও খলিস্তানি যোগ এখনও পাননি আধিকারিকেরা। পাশাপাশি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেও বিশেষ কিছু হাতে পাননি তদন্তকারীরা। গত রবিবার সকালে দিল্লির রোহিণীতে সেক্টর ১৪ এলাকায় একটি স্কুলের কাছে বিস্ফোরণটি ঘটেছিল। বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে স্কুলের দেওয়াল। একটি গাড়ি এবং আশপাশের কিছু দোকানও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে বিস্ফোরণে কেউ জখম হননি। কী কারণে বিস্ফোরণ হল, তা নিয়ে এখনও স্পষ্ট ভাবে কোনও মন্তব্য করতে রাজি নয় দিল্লি পুলিশ। বিস্ফোরণের পর থেকে এখনও পর্যন্ত কোনও জঙ্গি সংগঠনের যোগ পাওয়া যায়নি।
তবে দিল্লি পুলিশকে এই তদন্তে সাহায্য করছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি।
ছবি সৌজন্যে :সংগৃহীত









