
ভোটের মুখে ৫০০-র বেশি গ্রেফতারির অভিযোগ তুলে পুলিশ পর্যবেক্ষকদের আক্রমণ করেছে তৃণমূল। যাঁরা এই গ্রেফতারির নির্দেশ দিয়েছেন তাঁদের টেনে হিঁচড়ে আদালতে তোলা হবে।
হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ তথা রাজ্য পুলিশের প্রাক্তন ডিজি রাজীব কুমার। বুধবার এই গ্রেফতারির বিরুদ্ধে সাংবাদিক বৈঠকে করেছেন শশী পাঁজা, রাজীব কুমার। ওই বৈঠক থেকে রাজীব কুমার বলেছেন পদমর্যাদা যাই হোক না কেন, বা যে রাজ্যেরই অফিসার হোন না কেন, যারা এই বেআইনি গ্রেফতারের নির্দেশ দিয়েছেন বা তাতে মদত দিয়েছেন তাদের প্রত্যেকের নাম নথিভুক্ত করা হবে। প্রত্যেকের বিরুদ্ধে চার্জশিট গঠন করে টেনে হিঁচড়ে আদালতে তোলা হবে। রাজীব কুমারের দাবি পুলিশ পর্যবেক্ষকদের মৌখিক নির্দেশে ৫০০-র বেশি মানুষকে গ্রেফতার হয়েছে।
তাঁর সাফ কথা ফৌজদারি দণ্ডবিধি এবং প্রচলিত আইন ভেঙেছেন। এই বেআইনি কাজ মুখ বুজে সহ্য করা হবে না।









