
আইপ্যাক কর্ণধারের বাড়ি এবং সংস্থার অফিসে তল্লাশি চলাকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের ঢুকে পড়া একেবারেই কাম্য নয় বলে মন্তব্য করেছে সুপ্রিম কোর্ট।
বলা হয়েছে, এভাবে গণতন্ত্রকে বিপন্ন করা যায় না। আদালত বলে, এটা কোনও কেন্দ্র-রাজ্য বিরোধ নয়। কোনও রাজ্যের মুখ্যমন্ত্রী এভাবে তদন্তে হস্তক্ষেপ করতে পারেন না। বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র আগেও মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। আইনজীবী মেনকা গুরুস্বামীর উদ্দেশে বলেছেন, এই মামলা বা অভিযোগ, পাল্টা অভিযোগ, রাজ্য বা কেন্দ্রের মধ্যেকার বিরোধ নয়। এখানে কোনও মতবিরোধ নেই। একজন রাজ্যের মুখ্যমন্ত্রী, তদন্তের মাঝে হঠাৎ করে ঢুকে পড়লেন। এটা কোনও রাজ্যের মুখ্যমন্ত্রী করতে পারেন না। এভাবে গণতন্ত্রকে বিপন্ন করা যায় না। এভাবে গণতন্ত্রেরমুখ বন্ধ করা যায় না।
আদালত আরও জানায় যে, একজন মুখ্যমন্ত্রীর তরফে এমন কার্যকলাপের ফলে গোটা গণতান্ত্রিক পরিকাঠামো এই মুহূর্তে ঝুঁকির মুখে। মুখ্য়মন্ত্রীর এমন আচরণ গণতন্ত্রের পক্ষে ঠিক নয় বলে জানান বিচারপতি মিশ্র।






