গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Entertainment অ্যানিম্যাল : জাতীয় পুরস্কারের হ্যাটট্রিক

    অ্যানিম্যাল : জাতীয় পুরস্কারের হ্যাটট্রিক

    0
    256
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

    এবারের জাতীয় পুরস্কারের তালিকায় তিনটি বিভাগে সেরার শিরোপা পেয়েছে ভিকি কৌশলের ছবি ,সাম বাহাদুর। অন্যদিকে সেরার শিরোপা জিতেছে সন্দীপ রেড্ডী ভাঙ্গার ছবি অ্যানিম্যাল। ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত এই দুই ছবির বলিউডে ব্যাবসা হোক বা দর্শকের মন জিতে নেওয়া সবটাতেই ছিল এগিয়ে।

    এবারে এহেন সম্মানপ্রাপ্তির পর পর্দার সাম বাহাদুর ভিকি কৌশল অভিনন্দন জানিয়েছেন ছবির গোটা টিমকে। অন্যদিকে অ্যানিম্যাল ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছিল অনিল কাপুরকে। এই সম্মানপ্রাপ্তির পর আপ্লুত তিনিও। অ্যানিম্যাল ছবির গোটা টিমকে অভিনন্দন জানিয়েছেন বর্ষীয়ান অভিনেতা অনিল কাপুর। জাতীয় পুরস্কারপ্রাপ্তি নিয়ে সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন দুই অভিনেতাই।এবার সেরা সমাজ সচেতনতামূলক সিনেমা, সেরা মেকআপ ও সেরা পোশাকশিল্পীর পুরস্কার জিতে নিয়েছে সাম বাহাদুর। জাতীয় পুরস্কার ঘোষণার পর আপ্লুত অভিনেতা ভিকি কৌশল সোশাল মিডিয়ায় তাঁর পোস্টে লিখেছেন, ভীষণ গর্বিত। ছবির টিমকে অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন। অন্যদিকে সন্দীপ রেড্ডির ছবি অ্যানিম্যাল, সেরা সাউন্ড ডিজাইন, সেরা আবহ সঙ্গীত এই দু’ বিভাগের পাশাপাশি এই ছবির নাম রয়েছে স্পেশাল মেনশনেও।

    এই সম্মানপ্রাপ্তির পর এই ছবির পুরো টিমকে অভিবাদন জানিয়ে সোশাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন অনিল কাপুর। ওই পোস্টে তিনি লিখেছেন, তিন বিভাগে পুরস্কার জয়ী অ্যানিম্যাল ছবির টিমকে অনেক অভিনন্দন। একেই বলে গর্জন।উল্লেখ্য, ২০২৩ সালের ডিসেম্বরে বড় পর্দায় মুক্তি পেয়েছিল অ্যানিম্যাল। যা রীতিমতো সাড়া ফেলে দিয়েছিল।