গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Newsdesk যৌন নিগ্রহ, কালো মাস্কে প্রতিবাদে উদ্ধব-বিরোধীরা

    যৌন নিগ্রহ, কালো মাস্কে প্রতিবাদে উদ্ধব-বিরোধীরা

    0
    187
    Anti sexual assault protest in black masks
    Anti sexual assault protest in black masks

    থানের স্কুলে দুই শিশু পড়ুয়াকে যৌন নিগ্রহের ঘটনায় পথে নেমে বিক্ষোভ দেখিয়েছে বিরোধী জোট মহা বিকাশ আঘাড়ি। মুম্বইয়ের অদূরে দাদারে শিবসেনার সদর দফতরের সামনে প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে মুখে কালো মাস্ক পরে সপরিবারে বিক্ষোভ করছেন।

    অন্যদিকে, প্রদেশ কংগ্রেসের সভাপতি নানা পাটোলে গিয়েছেন থানেতে। থানে হল মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের এলাকা। অন্যদিকে, এনসিপি প্রধান শরদ পাওয়ার সভা করেছেন পুণেতে। উদ্ধব ঠাকরের শিবসেনা, শরদ পাওয়ারের এনসিপি এবং কংগ্রেস শনিবার রাজ্যে যৌথভাবে বনধের ডাক দিয়েছিল। আদালতের আপত্তিতে বনধ করা যায়নি।এদিন উদ্ধব ঠাকরে বলেছেন, তিনি কখনও বর্তমান সরকারের মতো নির্লজ্জ সরকারকে দেখেননি৷ আদালত তাদের বনধকে বন্ধ করেছে, কিন্তু কণ্ঠকে দমন করতে পারবে না।