গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home International ইউরোপের প্রথম এআই গায়ক বেন গায়া

    ইউরোপের প্রথম এআই গায়ক বেন গায়া

    0
    95

    জার্মানির ব্রেমেনের এক কোম্পানি কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে ইউরোপের প্রথম এআই গায়ক বেন গায়াকে তৈরি করেছে।জুলাই মাসে তার প্রথম গান ইনস্টাগ্রামে প্রকাশ করা হয়েছে।

    গানটি অনেকবার দেখা হয়েছে। তাঁরা বিরক্তিকর, ভয়ঙ্কর ইত্যাদি নানা প্রতিক্রিয়ার পাশাপাশি দারুণ প্রশংসাও করেছেন। তাই প্রশ্ন উঠছে, এআই কি ভবিষ্যতে ভালো গান তৈরি করবে? মানুষ সংগীত শিল্পীরা কি হারিয়ে যাবেন?মিউজিকটেক জার্মানির সভাপতি মাটিয়াস স্ট্রোবেল বলেছেন, মানুষের যে বৈশিষ্ট্যটা অনন্য সেটা হচ্ছে, তাঁদের অভিজ্ঞতা থেকে গান তৈরি করার শক্তি। বুঝতে হবে, এআই সেটা পারে না। এআইকে যা দেওয়া হবে সে শুধু সেটা নিয়ে কাজ করতে পারে,তাকে যা করতে বলা হয়, এআই সেটা করে।নিজে থেকে কিছু করতে পারে না।তার নিজের কোনো পরিকল্পনা করার ক্ষমতা নেই।সেটা সম্ভবও না।এআই-এর চেয়ে এই বৈশিষ্ট্যে মানুষ সবসময়ই এগিয়ে থাকবে।ফ্লোরিয়ান শামব্যার্গার, পিয়া শ্রাইবার ও তাদের দল তিন মাসে বেন গায়াকে তৈরি করেছে। পিয়া শ্রাইবার জানিয়েছেন,গবেষণাকে মূল অগ্রাধিকার দেওয়া হয়ে থাকে।

    তাঁরা জানতে চান, এআই দিয়ে তাঁরা কী করতে পারেন, এআই আমাদের জীবনে আর কী কী প্রভাব ফেলতে পারে, ডিজিটাল ব্যবসায় এআই আরও কীভাবে সহায়ক হতে পারে, অর্থাৎ কোথায় এবং কীভাবে এটাকে কাজে লাগাতে পারা যায়। ফ্লোরিয়ান শামব্যার্গার বেন গায়ার জন্য সাধারণ এআই টুল দিয়ে ছবি, ভিডিও ও মিউজিক তৈরি করেছেন।

     

    ছবি  সৌজন্যে : সোশ্যাল মিডিয়া