গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home National ভোপালের জঙ্গলে পরিত্যক্ত গাড়িতে কোটি কোটি টাকা, সোনাও

    ভোপালের জঙ্গলে পরিত্যক্ত গাড়িতে কোটি কোটি টাকা, সোনাও

    0
    107
    ছবি সৌজন্যে : এক্স

    ভোপালের জঙ্গলে অভিযান চালিয়ে একটি পরিত্যক্ত গাড়ি থেকে প্রায় ১০ কোটি টাকা সহ ৫২ কেজি সোনা উদ্ধার করেছে আয়কর দফতর। আয়কর দফতর সূত্রে খবর, গোপন সূত্রে পুলিশের কাছে খবর আসে মেন্ডোরির কাছে জঙ্গলে একটি গাড়িকে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা গিয়েছে।

    সেই খবর পাওয়ার পরই জঙ্গলে যায় পুলিশ। তল্লাশি চালানোর সময় গাড়ির ভিতর টাকার স্তূপ দেখতে পায় তারা। সঙ্গে সঙ্গে আয়কর দফতরকে খবর দেওয়া হয়। আয়কর দফতর ঘটনাস্থলে এসে গাড়িটিকে ভাল করে খতিয়ে দেখার সময় প্রায় ১০ কোটি নগদ উদ্ধার করেছে। পাশাপাশি সোনার বিস্কুটও বাজেয়াপ্ত করেছে আয়কর দফতর। এই টাকা এবং সোনা কে বা কারা রেখেছে তা খতিয়ে দেখা হচ্ছে।

    সম্প্রতি, ভোপাল এবং ইন্দরের একটি ইমারতি সংস্থার ৫১টি ঠিকানায় তল্লাশি চালিয়েছিল আয়কর দফতর। উদ্ধার হওয়া টাকা ও সোনার সঙ্গে এই ইমারতি সংস্থার কোনও যোগসূত্র আছে কি না তা তদন্ত করছে আয়কর দফতর।