গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National সইফ-কাণ্ডে গ্রেফতার ৩, বার করা হল ছুরির অংশ’ও 

    সইফ-কাণ্ডে গ্রেফতার ৩, বার করা হল ছুরির অংশ’ও 

    0
    182
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    বলিউড অভিনেতা সইফ আলি খানের উপর ছুরি নিয়ে হামলার ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে সিসি ক্যামেরায় সইফ-র বাড়ির ভিতর ঢুকতে দেখা যায়নি কাউকে, তবে কি দুষ্কৃতী ভিতরেরই। 
    তবে এখনই এই বিষয়ে প্রকাশ্যে কিছু বলতে চাইছেন না তদন্তকারীরা। জানা গিয়েছে, সইফের বাড়িতে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী ঢোকে দুপুর ২টো নাগাদ। লুটপাটের উদ্দেশেই সে ঢুকেছিল বলে মনে করছে পুলিশ। কিন্তু ২টোর আগে অন্তত দু’ঘণ্টার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখেও সইফের বাড়িতে কাউকে ঢুকতে দেখেনি পুলিশ। তদন্তকারীদের সূত্রে এমনটাই জানা গিয়েছে। এই পরিস্থিতিতে পুলিশের অনুমান, ভিতরের কেউই গোটা ঘটনার সঙ্গে জড়িত। ইতিমধ্যেই অভিনেতার বাড়িতে কাজ করা তিন জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।পতৌদি-পুত্রকে আক্রমণের ঘটনায় ৭টি দল গঠন করেছে মুম্বই পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে অভিনেতার বাড়ির কর্মচারীদের।  পুলিশ সূত্রে জানা গিয়েছে, সইফের পাশাপাশি তাঁর বাড়িতে কর্মরত এক পরিচারককেও ছুরি দিয়ে কোপানো হয়েছে। তাঁর শারীরিক পরিস্থিতি স্থিতিশীল। অন্যদিকে, ছুরিকাহত সইফ আলি খানের অস্ত্রোপচার শেষ হল মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে।
    হাসপাতাল সূত্রে খবর, আড়াই ঘণ্টা ধরে চলা এই অস্ত্রোপচারে ইতিমধ্যেই চিকিৎসকেরা অভিনেতার শরীর থেকে ছুরির অংশ বার করেছেন। সইফের স্নায়ুর অস্ত্রোপচারও সফল ভাবে শেষ হয়েছে। শেষ হয়েছে অভিনেতার কসমেটিক সার্জারি’ও।