গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National ধর্মেন্দ্রর ‘অসৎ’ মন্তব্যে ‘জিহ্বা কন্ট্রোল’ দাওয়াই স্ট্যালিনের

    ধর্মেন্দ্রর ‘অসৎ’ মন্তব্যে ‘জিহ্বা কন্ট্রোল’ দাওয়াই স্ট্যালিনের

    0
    126
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

    তামিলনাড়ুর ডিএমকে সরকারকে অসৎ মন্তব্য করায় কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে জিভের ওপর নিয়ন্ত্রণ রাখার দাওয়াই দিয়েছেন মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। এক্স হ্যান্ডেলে কড়া ভাষায় একটি পোস্ট করে ধর্মেন্দ্র প্রধানকে অহংকারী রাজার সঙ্গে তুলনা করেছেন স্ট্যালিন। কেন্দ্রীয় মন্ত্রী অমিলনাডুর জনগণকে অসম্মান করেছেন তাকে শঙ্খলাবদ্ধ করা দরকার বলে লিখেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী।

    তাঁর দাবি, রাজ্যের কাছ থেকে যে তহবিল সংগ্রহ করা হয়েছিল যা তামিলনাড়ুর পড়ুয়াদের জন্য বরাদ্দ, তা প্রকাশ করতে পারেনি কেন শিক্ষামন্ত্রক, তার উত্তর দিক কেন্দ্র। তামিলনাড়ুর নতন শিক্ষানীতি, তিন ভাষা নীতি এবং প্রধানমন্ত্রী মউ প্রত্যাখানের রূপরেখা উল্লেখ করে প্রধানের চিঠির কথা উল্লেখ করে স্ট্যালিন বলেছেন, বিজেপি নেতাদের বিপরীতে ডিএমকে সরকার জনগণের মতামতকে সম্মান করে কাজ করেছে, যারা নাগপুরের কথা আবদ্ধ ছিল।

    উল্লেখ্য, জাতীয় শিক্ষা নীতি ও তিন ভাষা বিতর্কে ডিএমকে-র তীব্র সমালোচনা করেছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তাঁর অভিযোগ, তামিলনাড়ুর শিক্ষার্থীদের ভবিষ্যৎ নষ্ট করছে ডিএমকে। সোমবার লোকসভায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী বলেন, তাঁরা অসৎ। তাঁরা তামিলনাড়ুর শিক্ষার্থীদের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ নয়।