
ইলন মাস্কের টেসলার গাড়িতে হামলা চালালে সর্বোচ্চ সাজা হিসাবে ২০ বছর পর্যন্ত জেল খাটতে হতে পারে। সোশ্যাল মিডিয়ায় এমনই দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি লিখেছেন, যাঁরা টেসলার গাড়ি নষ্ট করবেন, তাঁদের ২০ বছরের জন্য জেলে যাওয়ার খুব ভাল সুযোগ রয়েছে । এঁদের মধ্যে আর্থিক মদতদাতারাও রয়েছেন। গত কয়েকদিন ধরেই টেসলার গাড়ি রয়েছে এমন দোকানে চার্জিং স্টেশনে হামলার ঘটনা ঘটেছে মার্কিন মুলুকে।
গত মঙ্গলবার লাগ ভেগাসে টেসলার দাঁড়িযে থাকা পাঁচটি গাড়িতে আগুন ধরে যায় । এটিকে নিছক দুর্ঘটনা বলে মানতে নারাজ পুলিশ।









