গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Kolkata নববর্ষে পূজিত লক্ষ্মী-গণেশ

    নববর্ষে পূজিত লক্ষ্মী-গণেশ

    0
    187
    ছবি সৌজন্যে : নিজস্ব
    নববর্ষের সঙ্গে লক্ষ্মী-গণেশ পুজোর মধ্যে দিয়ে ১৪৩১-কে বিদায় জানিয়ে বাংলা ক্যালেন্ডারের নতুন বছর ১৪৩২-কে বরণ করে নিয়েছে আপামর বাঙালি। বছর পয়লায় হালখাতা, মিষ্টিমুখে ব্যস্ত শহরবাসী।
    পয়লা বৈশাখের সকালে গঙ্গাস্নান সেরে নতুন পোশাক পড়ে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তের দোকানে যথাযোগ্য মর্যাদায় দেবী লক্ষ্মী এবং সিদ্ধিদাতা গণেশ ও হালখাতার আয়োজনে মেতেছেন ব্যবসায়ীরা। প্রসাদ হিসেবে ফল-মিষ্টিও দেওয়া হয়েছে।
    পাশাপাশি বহু ব্যবসায়ীরা নতুন বছরের প্রথম দিনে মন্দিরে গিয়ে হালখাতার পুজো দিয়েছেন। একইসঙ্গে লক্ষ্মী-গণেশের মূর্তি নিয়ে সকাল থেকেই ব্যবসায়ীরা ভিড় জমিয়েছেন কালীঘাট থেকে দক্ষিনেশ্বর, তারাপীঠ থেকে তারকেশ্বরের মন্দিরে।