গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Murshidabad জাফরাবাদে নিহত বাবা-ছেলের বাড়িতে তৃণমূলের বিধায়ক-সাংসদরা

    জাফরাবাদে নিহত বাবা-ছেলের বাড়িতে তৃণমূলের বিধায়ক-সাংসদরা

    0
    89
    ছবি সৌজন্যে : নিজস্ব
    জোড়া কমিশন, রাজ্যপাল যাওয়ার পরেই এবার জাফরাবাদে হিংসায় নিহত বাবা-ছেলের বাড়িতে গেলেন তৃণমূলের প্রতিনিধিরা।
    রবিবার সকালে হরগোবিন্দ এবং চন্দন দাসের বাড়িতে গিয়ে পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম, জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান এবং সামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মৃতের পরিবারের জন্য ১০ লাখ টাকা আর্থিক সাহায্য ঘোষণা করেছিলেন। সেই সাহায্য নিতে অস্বীকার করেছেন মৃতের পরিবার। উল্টে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। এরপরেই রবিবার নিহতের পরিবারের সঙ্গে দেখা করেছেন তৃণমূলের প্রতিনিধিরা। জানা গিয়েছে তাঁরা আর্থিক সাহায্য নেওয়ার পাশাপাশি বাড়ির সন্তানদের পড়াশোনার দায়িত্ব নেওয়ার কথা বলেছেন। যে কোনও অসুবিধায় তাঁদের সঙ্গে যোগাযোগ করতে বলেছেন।
    পরিবারের সঙ্গে দেখার করার পর জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান অভিযুক্তদের কড়া শাস্তির দাবি তুলেছেন। তিনি আরও বলেছেন স্থানীয়দের থেকে বহিরাগতদের কথা শুনেছেন। পুলিশ বিষয়টি দেখছে।