গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Murshidabad সাজানো রিপোর্টে ঘুষ, মুর্শিদাবাদ মেডিক্যালের ডাক্তারকে ধরল সিবিআই

    সাজানো রিপোর্টে ঘুষ, মুর্শিদাবাদ মেডিক্যালের ডাক্তারকে ধরল সিবিআই

    0
    162
    ছবি সৌজন্যে : নিজস্ব
    সাজানো রিপোর্ট পাইয়ে দেওয়ার নামে ঘুষ নেওয়ার অভিযোগে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের চিকিৎসককে গ্রেফতার করেছে সিবিআই।
    জানা গিয়েছে বর্ধমানের বাসিন্দা তপনকুমার জানা মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের অ্যানাটমি বিভাগের বিভাগীয় প্রধান। পাশাপাশি জাতীয় মেডিক্যাল কাউন্সিল-র অ্যাসেসর হিসেবেও নিযুক্ত। কর্নাটকের এক বেসরকারি মেডিক্যাল কলেজকে এনএমসি থেকে সাজানো রিপোর্ট পাইয়ে দিতে ঘুষ নেওয়ার অভিযোগে হাতেনাতে গ্রেফতার হয়েছেন তপনকুমার জানা। শনিবার কনটিকের বেলাগাভির ওই মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ সহ তিন অভিযুক্তর বিরুদ্ধে মামলা দায়ের করে কেন্দ্রীয় এজেন্সি। শনিবার রাতেই সিবিআইয়ের ৮ জনের একটি প্রতিনিধিদল বর্ধমানের মিঠাপুকুরের হাতিশাল এলাকায় যায়। রবিবার সকাল পর্যন্ত অভিযান চলে। যদিও তল্লাশির সময় চিকিৎসক বাড়িতে ছিলেন না। তাঁর স্ত্রীও মেডিক্যাল কলেজের চিকিৎসক। এই ঘটনার তদন্তে শুধুমাত্র বর্ধমানেই নয়, কলকাতা এবং কর্নাটকের বেলগাঁওয়েও তল্লাশি চলে।
    তল্লাশিতে ঘুষের ১০ লাখ টাকা ছাড়াও প্রায় ৪৫ লাখ টাকা উদ্ধার হয়েছে বলে জানিয়েছে সিবিআই। সব মিলিয়ে প্রায় ৫৫ লাখ টাকা পাওয়া গিয়েছে। উদ্ধার হয়েছে বেশকিছু নথি।