
সকাল থেকে একে একে বিমানবন্দরে বাংলার প্রথম সারির তারকা-অভিনেতারা। আকাশে মেঘ। যখন-তখন বৃষ্টি। তবু প্রত্যেকের মুখ উজ্জ্বল, ঝলমলে। মিমি চক্রবর্তী, সোহম মজুমদার, বনি সেনগুপ্ত, স্বস্তিকা দত্ত, কাঞ্চন মল্লিক, মানসী সিংহ, শ্রুতি দাস, রজত গঙ্গোপাধ্যায়, প্রিয়াঙ্কা ভট্টাচার্য, মঞ্চের উজান চট্টোপাধ্যায়, বিমল গিরি, চললেন লাভা।
চার দিন থাকবেন পাহাড়ি হোটেলে। কুয়াশামাখা পাহাড়ি পথে ঘুরে বেড়াবেন।এদিকে,তাইল্যান্ডে রক্তবীজ টু-এর দু’টি গানের দৃশ্যের শুটিংয়ের পর তারকা-অভিনেতাদের নিয়ে ফের শহরের বাইরে উইন্ডোজ় প্রযোজনা সংস্থা। এঁরা প্রত্যেকে উড়ে গিয়েছেন শীতের ছবি ,ভানুপ্রিয়া ভূতের হোটেল-এর শুটিংয়ে। ছবিতে দু’জোড়া নায়ক-নায়িকা। ছবির কাহিনি এবং অন্যতম চিত্রনাট্যকার জ়িনিয়া সেন। ছবি পরিচালনা করছেন অরিত্র মুখোপাধ্যায়। অরিত্র-জ়িনিয়া জুটির ,ব্রহ্মা জানেন গোপন কম্মটি বা,বাবা বেবি ও, ছবিগুলো যথেষ্ট জনপ্রিয়।জানা যাচ্ছে, ছবিতে প্রস্থেটিক রূপটান থাকবে। রবিবার থেকে শুটিং শুরু হয়েছে।
চার দিন স্থানীয় হোটেল, কুয়াশামাখা পাহাড়ি রাস্তা এবং গভীর জঙ্গলে ক্যামেরাবন্দি হবে ভয়ের কিছু দৃশ্য। তার পর শহরে ফিরে বাকি শুটিং। চলবে জুলাইয়ের শেষ পর্যন্ত।শোনা গিয়েছে, একটি হোটেলকে কেন্দ্র করে আবর্তিত হবে গল্প। স্টুডিয়োয় তৈরি করে নেওয়া হবে হোটেল।









