গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home South 24 Pgs ক্যানিং স্টেশনে সিআরপিএফ জওয়ানকে জুতোপেটা

    ক্যানিং স্টেশনে সিআরপিএফ জওয়ানকে জুতোপেটা

    0
    183
    ছবি সৌজন্যে : নিজস্ব
    ক্যানিং স্টেশনে এক সিআরপিএফ জওয়ানকে প্রকাশ্যে জুতো দিয়ে মারধর করার অভিযোগ উঠেছে পর্যটকদের বিরুদ্ধে। ঘটনার পর স্টেশনে বিক্ষোভ দেখিয়েছেন এলাকার বাসিন্দারাও। 
    প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, ক্যানিং স্টেশনে সিআরপিএফে কর্মরত এক জওয়ান ডিউটি জয়েন করার জন্য ক্যানিং স্টেশনে ট্রেন ধরতে যাচ্ছিলেন। তাড়াহুড়ো করে যাওয়ার সময় আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে এক মহিলার সঙ্গে ধাক্কা লাগে। এরপর ওই সিআরপিএফ জওয়ান ক্ষমাও চান। কিন্তু বীরভূম থেকে আসা ওই পর্যটকদের দল ওই জওয়ানের ওপর চড়াও হয়ে বেধড়ক মারধর কর, জুতো দিয়ে প্রকাশ্যে মারে বলেও অভিযোগ।
    এই ঘটনার প্রতিবাদে ক্যানিং স্টেশন চত্বরে উত্তেজনা তৈরি হয়। স্থানীয় ব্যবসায়ীরা এই ঘটনার প্রতিবাদ করেন। পরে ক্যানিং-এ রেল পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।