গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Coochbehar এবার এনআরসি নোটিস তুফানগঞ্জে মোমিনাকে

    এবার এনআরসি নোটিস তুফানগঞ্জে মোমিনাকে

    0
    499
    ছবি সৌজন্যে : নিজস্ব
    বিতর্কের শুরুটা হয়েছিল দিনহাটার বাসিন্দা উত্তম ব্রজবাসীকে দিয়ে। এবার অসমের এনআরসি-র নোটিস পেলেন কোচবিহারের তুফানগঞ্জের বাসিন্দা মোমিনা বিবি।
    বছর চল্লিশ আগে তাঁর সঙ্গে বিয়ে হয়েছিল অসমের ধুবরি জেলার বাসিন্দা জহিদ মিঞার। তখন মোমিনার বাড়ি ছিল তুফানগঞ্জ ২ ব্লকের বাঁশরাজা প্রথমখণ্ড গ্রামে। অসমে এক বছর সংসার করার পর ফের পশ্চিমবঙ্গে চলে আসেন। এরপর ফের বিয়েও করেন তিনি। কিন্তু সেই স্বামীও মোমিনাকে ছেড়ে চলে যান। এখন দুই ছেলে পুত্রবধূদের নিয়ে সংসার তাঁর। মোমিনা জানাচ্ছেন বছর খানেক ধরে নোটিস এসেছে তাঁর কাছে। ইতিমধ্যে তিনটি নোটিস দিয়েছে অসমের ফরেনার্স ট্রাইব্যুনালের তরফে।
    মোমিনা জানিয়েছেন পুলিশ তাঁকে জানিয়েছে আদালতে হাজিরা না দিলে গ্রেফতারি পরোয়ানা জারি হতে পারে। এর আগে দিনহাটার বাসিন্দা উত্তম ব্রজবাসী, ফালাকাটার বাসিন্দা অঞ্জলি শীল এবং মাথাভাঙার বাসিন্দা নিশিকান্ত দাসও অসমের এনআরসি নোটিস পেয়েছিলেন।