গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Kolkata ৫ ঘণ্টায় রেকর্ড বৃষ্টি, পুজো উদ্বোধন বাতিল মুখ্যমন্ত্রীর

    ৫ ঘণ্টায় রেকর্ড বৃষ্টি, পুজো উদ্বোধন বাতিল মুখ্যমন্ত্রীর

    0
    53
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    রাতে ৫ ঘণ্টার বৃষ্টিতে উথালপাথাল শহর। কলকাতা পুরসভার তথ্য অনুযায়ী ৫ ঘণ্টার ব্যবধানে কখনও এত পরিমাণ বৃষ্টি নথিবদ্ধ হয়নি। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে গড়িয়ার কামডহরিতে ৩৩২ মিলিমিটার।

    এরপর যোধপুর পার্কে ২৮৫ মিলিমিটার, কালীঘাটে ২৮০ মিলিমিটার, তপসিয়ায় ২৭৫ মিলিমিটার, বালিগঞ্জ, চেতলায় প্রায় ২৬৫ মিলিমিটারের কাছে। মুখ্যমন্ত্রী নিজেও জানিয়েছেন তিনি এমন বৃষ্টি কখনও দেখেননি। প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বাইরে বেরতে নিষেধ করেছেন। এদিকে জলমগ্ন কলকাতায় পুজো উদ্বোধন বাতিল করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মহালয়ার আগের দিন শনিবার থেকে মণ্ডপে মণ্ডপে উদ্বোধন শুরু করেছিলেন মুখ্যমন্ত্রী। দু’দিন ধরে কলকাতার একাধিক পুজো মণ্ডপ উদ্বোধন করেছেন। মঙ্গলবারও তেমনই কর্মসূচি ছিল। কিন্তু কলকাতার এই হাল, একাধিক মৃত্যুতে কর্মসূচি বাতিল করেছেন মুখ্যমন্ত্রী। তবে জেলার পুজোর ভার্চুয়াল উদ্বোধন করবেন তিনি।

    এদিকে পরিস্থিতি মোকাবিলায় নবান্নর তরফে কন্ট্রোল রুম খোলা হয়েছে। বিদ্যুৎ, খোলা তার কিংবা জমা জল যে কোনও পরিস্থিতির সম্মুখীন হলে এই কন্ট্রোলরুমে ফোন করলে পদক্ষেপ করবে প্রশাসন।