গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Sports টানা চতুর্থবার টি–টোয়েন্টি বিশ্বকাপে নামিবিয়া

    টানা চতুর্থবার টি–টোয়েন্টি বিশ্বকাপে নামিবিয়া

    0
    127
    ছবি সৌজন্যে : এক্স

    আফ্রিকা অঞ্চলের বাছাইপর্ব থেকে প্রথম দল হিসেবে ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিয়েছে নামিবিয়া। তানজানিয়াকে ৬৩ রানে হারিয়ে চতুর্থবারের মতো পরপর বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে তারা।

    এবারের সাফল্যে তারা টানা চতুর্থবারের মতো বিশ্বমঞ্চে খেলবে।তানজানিয়ার অধিনায়ক কাসিম নাসোরো টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন।ব্যাট হাতে শুরুটা ভালো না হলেও নামিবিয়া শেষ পর্যন্ত তোলে ৬ উইকেটে ১৭৪ রান। ইনিংস গুছিয়ে তোলেন অধিনায়ক গারহার্ড এরাসমাস ও অলরাউন্ডার জেজে স্মিট। পাওয়ারপ্লের মধ্যেই ৪ উইকেট হারানোর পর এরাসমাস ৪১ বলে ৫৫ রান করেন ৬টি চার মেরে।অন্যদিকে স্মিট অপরাজিত থাকেন ৪৩ বলে ৬১ রানে, যেখানে ছিল ১টি চার ও ৪টি ছক্কা।বল হাতেও দাপট দেখান জেজে স্মিট। ষষ্ঠ ওভারে টানা দুই বলে তুলে নেন আরুন যাদব ও ধ্রুমিত মেহতার উইকেট, পরে ফেরান মুকেশ সুথারকে। তার বোলিং ফিগার দাঁড়ায় ৩ ওভারে ১৬ রানে ৩ উইকেট। এছাড়া বেন শিকোঙ্গো নেন ২১ রানে ৩ উইকেট।

    তানজানিয়ার ব্যাটসম্যানরা কিছুটা প্রতিরোধ গড়লেও তা ম্যাচের মোড় ঘোরাতে যথেষ্ট হয়নি। নির্ধারিত ২০ ওভারে তারা থামে ১১১ রানে, ফলে হেরে যায় ৬৩ রানে।এর ফলে নামিবিয়ার সঙ্গে টি–টোয়েন্টি বিশ্বকাপ নিশ্চিত হয়েছে দক্ষিণ আফ্রিকারও, যারা সরাসরি কোয়ালিফাই করেছে। আফ্রিকা অঞ্চল থেকে তৃতীয় দল হিসেবে যাবে জিম্বাবুয়ে ও কেনিয়ার মধ্যে সেমিফাইনালের বিজয়ী দল।