
ইউরোপের ট্রান্সফার বাজারে আবারও আলোচনায় রাফিনিয়া। বার্সেলোনার ব্রাজিলিয়ান উইঙ্গারকে দলে ভেড়াতে আগ্রহ দেখাচ্ছে সৌদি প্রো লিগের ক্লাব আল নাসরএই ক্লাবে আগে থেকে আছেন রোনালদো, সাদিও মানেদের মতো তারকারা।
জানা গেছে, রাফিনিয়াকে দলে টানতে সৌদি ক্লাবগুলো আবারও বড় অঙ্কের প্রস্তাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে।গত গ্রীষ্মে আল নাসর প্রায় ৯০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছিল, তবে তখন তা প্রত্যাখ্যান করে বার্সেলোনা ও রাফিনিয়া উভয়ই।চোট কাটিয়ে ধীরে ধীরে মাঠে ফেরার পথে রয়েছেন রাফিনিয়া। সাম্প্রতিক সময়ে দলের অনুশীলনেও যোগ দিয়েছেন তিনি, ফলে সিজনের শেষভাগে তাকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যেতে পারে।বার্সেলোনার হয়ে চলতি সিজনে দারুণ পারফরম্যান্স করেছেন ব্রাজিলিয়ান রাফিনিয়া।সব প্রতিযোগিতা মিলিয়ে ১৯ গোল ও ৮ অ্যাসিস্ট করে দলের আক্রমণভাগে বড় অবদান রেখেছেন তিনি।তবে আপাতত বার্সেলোনা তাকে বিক্রি করার কোনো পরিকল্পনা করছে না। ক্লাবটির কোচিং স্টাফ ও ম্যানেজমেন্ট রাফিনিয়াকে ভবিষ্যতের গুরুত্বপূর্ণ অংশ হিসেবেই দেখছে।
অন্যদিকে, সৌদি লিগ বিশ্বমানের তারকাদের দলে ভেড়ানোর ধারাবাহিকতা বজায় রাখতে চায়।সেই লক্ষ্যেই আবারও রাফিনিয়ার দিকে নজর দিয়েছে আল নাসর।









