গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home Kolkata উত্তরবঙ্গের ত্রাণ সংগ্রহে বেলগাছিয়ায় বিমান, লেবুতলায় সজল

    উত্তরবঙ্গের ত্রাণ সংগ্রহে বেলগাছিয়ায় বিমান, লেবুতলায় সজল

    0
    90
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    উত্তরবঙ্গের বিপর্যয়ে ত্রাণ সংগ্রহে বাম-বিজেপি। বেলগাছিয়ায় অরবিন্দ কলোনি সহ আশপাশের এলাকায় বাড়ি বাড়ি ঘুরে ত্রাণ সংগ্রহে নেমেছেন বিমান বসু। উত্তরবঙ্গে দুর্গতদের পাশে দাঁড়াতে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন বিমান বসু।

    ত্রাণ নিয়ে রাজনীতি না করার জন্যও রাজনৈতিক দলগুলোর কাছে অনুরোধ করেছেন বামফ্রন্ট চেয়ারম্যান। এদিকে সন্তোষ মিত্র স্কোয়ার পুজো কমিটির তরফে বিজেপি নেতা সজল ঘোষ এলাকায় ঘুরে ঘুরে ত্রাণ সংগ্রহ করেছেন।

    স্থানীয় দোকানদার থেকে পথচারী, এলাকার মানুষজনের কাছ থেকে যে ত্রাণ উঠবে তা উত্তরবঙ্গে পাঠানো হবে বলে জানিয়েছেন। পাশাপাশি অন্য পুজো কমিটিগুলোকেও ত্রাণ সংগ্রহে এগিয়ে আসার আবেদন করেছেন।