
বাংলায় জিরো টলারেন্স নীতি কথা বলেও, রাতের বেলায় ক্যাম্পাসের বাইরে ছাত্রী কেন গিয়েছিলেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গ যাওয়ার পথে দুর্গাপুরে মেডিক্যাল ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এই ঘটনায় পুলিশকে কঠোর পদক্ষেপ করতে বলেছেন তিনি। গণধর্ষণের অভিযোগে ইতিমধ্যেই তিনজন গ্রেফতার হয়েছে সেকথা বলে মখ্যমন্ত্রী প্রশ্ন তুলেছেন দুর্গাপুরে ওই বেসরকারি মেডিক্যাল কলেজে থেকে কীভাবে একজন ছাত্রী রাতে বাইরে বেরলেন। বেসরকারি মেডিক্যাল কলেজেরও একটা দায়িত্ব বয়েছে তাদের স্টুডেন্টদের টেক কেয়ার করার।
তিনি আরও বলেছেন বিভিন্ন রাজ্যের ছেলেমেয়েরা যেখানে পড়তে আসে, তারা যেন রাতে বাইরে না বেরোয়। কারণ পুলিশ তো জানতে পারে না কে কখন বেরিয়ে যাচ্ছে। রাত সাড়ে ১২ টায় ওই মেডিক্যাল ছাত্রীর ক্যাম্পাসের বাইরে বেরোনো নিয়ে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী।









