গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National ‘ট্রাম্পকে ভয় পান মোদী’ বললেন রাহুল 

    ‘ট্রাম্পকে ভয় পান মোদী’ বললেন রাহুল 

    0
    57
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    নরেন্দ্র মোদী আসলেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ভয় পান। প্রধানমন্ত্রীর সেই ভীতির জন্য বহু ক্ষেত্রেই আপস করতে হচ্ছে নয়াদিল্লিকে। 
    রাশিয়া থেকে আর তেল কিনবে না ভারত। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পকে এই আশ্বাস দিয়েছেন তাঁকে। এরপরই এক্স পোস্টে রাহুল গান্ধী লিখেছেন, প্রধানমন্ত্রী ট্রাম্পকে ভয় পান।বিরোধী দলনেতার যুক্তি, এক, ভারত রাশিয়া থেকে তেল কেনা কবে বন্ধ করবে সেটা ঠিক করার অনুমতি নরেন্দ্র মোদীকে ট্রাম্পকে দিয়ে রেখেছেন।
    দুই, বারবার পাত্তা না পাওয়ার পরও মাঝে মাঝেই ট্রাম্পকে শুভেচ্ছাবার্তা পাঠান প্রধানমন্ত্রী। তিন, সদ্য অর্থমন্ত্রীর আমেরিকা সফর বাতিল করতে বাধ্য হয়েছে ভারত। চার, শার্ম আল শেখে গাজা-ইজরায়েল শান্তি চুক্তিতে উপস্থিত থাকার সাহস দেখাতে পারেননি প্রধানমন্ত্রী। পাঁচ, অপারেশন সিঁদুর নিয়ে এখনও একবার ট্রাম্পের দাবি খণ্ডন করতে পারেননি প্রধানমন্ত্রী।