গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home International রাশিয়ার থেকে তেলে ‘না’ ভারতের, দাবি ট্রাম্পের

    রাশিয়ার থেকে তেলে ‘না’ ভারতের, দাবি ট্রাম্পের

    0
    94
    ছবি সৌজন্যে : এক্স
    রাশিয়ার তেল কেনা বন্ধ করে দেবে ভারত। এই মর্মে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
    এমনটাই দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রুশ-ইউক্রেন যুদ্ধের আবহে মস্কো থেকে তেল কেনা অব্যাহত রাখার জন্য ভারতীয় পণ্যের উপর জরিমানা বাবদ অতিরিক্ত ২৫ শতাংশ, পরে মোট ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
    এই আবহে ট্রাম্পের এই দাবি ঘিরে শোরগোল পড়ে গিয়েছে।হোয়াইট হাউসে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, নরেন্দ্র মোদী তাঁকে আশ্বাস দিয়েছেন যে, রাশিয়া থেকে তাঁরা আর তেল কিনবেন না। আমেরিকা চায় চিনও একই পথে হাঁটুক। রাশিয়া থেকে তেল কেনার জন্য তিনি যে ভারতের উপর অসন্তুষ্ট ছিলেন, তা-ও জানিয়েছেন ট্রাম্প।