গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home International গাজায় হামাসের হামলার ছক, পাল্টা ট্রাম্প

    গাজায় হামাসের হামলার ছক, পাল্টা ট্রাম্প

    0
    130
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    চলতি মাসের শুরুতেই হামাস এবং ইজরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর হলেও, হামাস খুব শীঘ্রই গাজার সাধারণ মানুষের ওপর হামলার পরিকল্পনা করেছে।
    আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের রিপোর্ট থেকে জানা যাচ্ছে, হামাস গাজার সাধারণ মানুষের উপরে আক্রমণের পরিকল্পনা ছকে ফেলেছে। বিবৃতিতে বলা হয়েছে, আমেরিকার কাছে বিশ্বাসযোগ্য রিপোর্ট আছে যে হামাস খুব শীঘ্রই গাজার সাধারণ মানুষের ওপর হামলা চালাবে।
    এই রিপোর্টের পরেই আমেরিকা হামাসকে সরাসরি হুঁশিয়ারি দিয়েছে। ওয়াশিংটন সাফ জানিয়ে দিয়েছে, চুক্তি লঙ্ঘন হলে তার ফল ভুগতে হবে। তবে পরিস্থিতি যাই হোক না কেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে আমেরিকা গাজায় সেনা মোতায়েন করবে না।