
আপ ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যোগ দেওয়া সাতজন সাংসদের সদস্যপদ বাতিলের জন্য রাজ্যসভার চেয়ারম্যান সি পি রাধাকৃষ্ণনের কাছে আবেদন করেছে আপ।
এমনটাই জানিয়েছেন আপ নেতা নেতা সঞ্জয় সিং। তিনি বলেছেন, প্রবীণ আইনজীবী কপিল সিবাল এবং প্রাক্তন লোকসভা মহাসচিব পিডিটি আচারীসহ সাংবিধানিক বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করেছিল, যাঁদের অভিমত ছিল যে সাংসদরা আইন অনুযায়ী অযোগ্য ঘোষিত হওয়ার যোগ্য। শুক্রবার ৭ জন রাজ্যসভা সাংসদ দল ছাড়ার ঘোষণা দেওয়ায় আম আদমি পার্টির অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট আরও গভীর হয়েছে। এই পদক্ষেপের বৈধতা এবং দলত্যাগ বিরোধী আইনের অধীনে এর প্রভাব নিয়ে একটি তীব্র আইনি ও রাজনৈতিক বিতর্ক সৃষ্টি হয়েছে।
এই বিতর্কে নাম আসা সাংসদদের মধ্যে রয়েছেন রাঘব চাড্ডা, সন্দীপ পাঠক, অশোক মিত্তাল, হরভজন সিং, রাজিন্দর গুপ্ত, স্বাতী মালিওয়াল এবং বিক্রমজিৎ সাহনি।








