গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home International ইরানের মারে ধ্বংস মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি

    ইরানের মারে ধ্বংস মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি

    0
    8
    ছবি সৌজন্যে : এক্স
    ইরানের হামলায় মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলিতে ক্ষয়ক্ষতির যে তথ্য প্রকাশ করা হয়েছে, বাস্তবে ক্ষতির পরিমাণ তার চেয়ে অনেক গুণ বেশি।
    মার্কিন আধিকারিকদের সূত্রকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা দাবি করেছে, ইরানের হামলায় ক্ষয়ক্ষতির আসল তথ্য লুকনোর চেষ্টা করেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মধ্যপ্রাচ্যের ৭টি দেশে হামলা চালিয়েছে ইরান। এখানে থাকা মার্কিন ঘাঁটিগুলিকে তছনছ করা হয়েছে। বহু ক্ষেত্রে দেখা গিয়েছে, শক্তিশালী মার্কিন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা থাকা সত্ত্বেও ইরানের এফ-৫ যুদ্ধবিমান ভিতরে ঢুকে হামলা চালিয়েছে। মার্কিন ঘাঁটির অস্ত্রাগার, কমান্ড সেন্টার, বিমান হ্যাঙ্গার এবং স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা গুঁড়িয়ে গিয়েছে।
    এটাই শেষ নয়, রানওয়ে, রাডার সিস্টেম এমনকী বহু বিমান গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতির পরিমাণ এতটাই বেশি যে তা সারাই করতে কয়েকশো কোটি ডলার খরচ হবে আমেরিকার।