গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home National বাজির ধোঁয়ায় দিল্লিতে ‘রেড জোন’

    বাজির ধোঁয়ায় দিল্লিতে ‘রেড জোন’

    0
    132
    ছবি সৌজন্যে : এক্স
    দীপাবলিতে দিল্লির আকাশ ঢেকে গিয়েছে ঘন ধোঁয়ায়। দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের তথ্য অনুযায়ী, দিল্লির ৩৮টি কেন্দ্রের মধ্যে ৩৪টি কেন্দ্রেই বাতাসের মান ছিল রেড জোনে- অর্থাৎ খুবই খারাপ থেকে অত্যন্ত গুরুতর পর্যায়ে। অন্যদিকে, কলকাতার অবস্থাও খুব একটা ভাল নয়।
    হাইকোর্টের নির্দেশ মেনে এবারে কালীপুজোয় রাজ্যে রাত ৮টা থেকে ১০টা পর্যন্তই পরিবেশবান্ধব সবুজ বাজি ফাটানোর অনুমতি ছিল। স্পষ্টভাবে জানানো হয়েছিল, শব্দবাজি সম্পূর্ণ নিষিদ্ধ। কিন্তু বাস্তবে সেই নির্দেশ অনেক জায়গাতেই মানা হয়নি। রাত বাড়তেই কলকাতার আকাশে শুরু হয় শব্দবাজির তান্ডব। রাত সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে শহরের একাধিক এলাকায় বাজির বিকট আওয়াজ শোনা গিয়েছে।
    সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডের হিসেব বলছে, সোমবার বিকেল ৪টেয় দিল্লির গড় এয়ার কোয়ালিটি ইনডেক্স ছিল ৩৪৫, যা রবিবারের ৩২৬ থেকে বেশি। সিপিসিবি-র সমীর অ্যাপের তথ্য অনুযায়ী, রাজধানীর দ্বারকা, অশোক বিহার, ওয়াজিপুর এবং আনন্দ বিহার এলাকায় বায়ুদূষণ বা ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। এছাড়া প্রায় ৩০টি কেন্দ্রেই এয়ার কোয়ালিটি ইনডেক্স ছিল ৩০০-র বেশি, অর্থাৎ খুব খারাপ শ্রেণিতে।