গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National হ্যালোইন পালন করে বিজেপির তোপের মুখে লালু

    হ্যালোইন পালন করে বিজেপির তোপের মুখে লালু

    0
    91
    ছবি সৌজন্যে : এক্স
    এবার বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদবকে কটাক্ষের মুখে পড়তে হয়েছে নাতিদের সঙ্গে হ্যালোইন পালন করে। বিজেপি তাঁকে খোঁচা মেরে বিহারবাসীকে মনে করিয়ে দিতে চেয়েছে, একদা এই লালুই কুম্ভমেলাকে ফালতু বলেছিল।
    গত ৩১ অক্টোবর ছিল হ্যালোইন। সেদিন লালুকন্যা ও আরজেডি নেত্রী রোহিনী আচার্য ছবি ও ভিডিও শেয়ার করেন হ্যালোইন পালনের। আর সেখানেই দেখা যায় লালু নাতি-নাতনিদের সঙ্গে মজার মুডে রয়েছেন। ছোট বাচ্চারা পরে রয়েছে হ্যালোইনের কস্টিউম। এরপরই বিজেপি কিষান মোর্চা এক্স হ্যান্ডলে পোস্ট করে লালুকে খোঁচা দিয়ে।
    তারা লিখেছে, বিহারের মানুষ, আপনারা ভুলবেন না এই লালু যাদবই কিন্তু আস্থা ও আধ্যাত্মিকতার মহাকুম্ভকে ফালতু বলেছিলেন এবং এখন ইংরেজদের উৎসব হ্যালোইন পালন করছেন। শেষে লেখা জো আস্থা পর করেগা চোট, বিহারবাসী নেহি করেঙ্গে উসকো ভোট।