
মেক্সিকোর একটি সুপারমার্কেটে বিস্ফোরণের জেরে প্রাণ হারিয়েছেন অন্তত ২৩ জন। ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ১১ জনের বেশি।
বিস্ফোরণের জেরেই মেক্সিকোর উত্তর-পশ্চিমে অবস্থিত হারমোসিলো শহরের ওই শপিংমলে স্থানীয় সময় শনিবার আগুন লেগেছে বলে জানা গিয়েছে। তবে কী থেকে এই বিস্ফোরণ, সে ব্যাপারে এখনও কিছু জানা যায়নি। তবে ২৩ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সোনোরা প্রদেশের গভর্নর আলফনসো ডুরাজো। সে দেশের প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাম এই ঘটনা নিয়ে শোকপ্রকাশ করেছেন। সোনোরা প্রদেশের হারমোসিলো শহরের মধ্যেভাগে অবস্থিত ওয়াল্ডো স্টোরে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। তার পরেই আগুন ছড়িয়ে পড়ে সেখানে। খবর পেয়ে ঘটনাস্থলে এসেছিল সেই প্রদেশের রেড ক্রস এবং দমকলের বাহিনী।
ঘটনায় মৃত ও আহতের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। কী থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা তা এখন স্পষ্ট হয়নি।









