গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National ‘মেহবুবা’ গানে নাচ, মঞ্চের পিছনে আগুনের শিখা

    ‘মেহবুবা’ গানে নাচ, মঞ্চের পিছনে আগুনের শিখা

    0
    75
    ছবি সৌজন্যে : এক্স
    নৈশক্লাবের দোতলায় তখন চলছিল শোলে ছবির মেহবুবা ও মেহবুবা গানটি। তার সঙ্গে তাল মিলিয়ে নাচ চলছিল। যেখানে মঞ্চে নাচ হচ্ছিল, তার ঠিক পিছনেই সিলিংয়ে আগুনের শিখা দেখা গেল। তবে সে দিকে তখনও কারও নজর পড়েনি।
    গান আর নাচে সকলে মশগুল। আগুন একটু বাড়ল। তার সঙ্গে ধোঁয়াও। মঞ্চের উল্টো দিকে যাঁরা ছিলেন, তাঁদেরই প্রথমে নজরে যায়। তত ক্ষণে সকলের চোখ আটকে গিয়েছিল ওই আগুনের দিকে। ছোটখাটো আগুন ভেবেই প্রথমে সেটিকে নেবানোর চেষ্টা করা হয়।
    কিন্তু মঞ্চের সাজসজ্জায় থাকা সামগ্রী সেই আগুনকে নিমেষে ছড়িয়ে দিতে সাহায্য করে। কয়েক মিনিটের মধ্যে সেই আগুন ভয়াবহ রূপ ধারণ করে। কয়েক মিনিটের মধ্যে গোটা নাইটক্লাবে আগুন ছড়িয়ে পড়ে। উত্তর গোয়ার বির্চ নৈশক্লাবের আগুনের ঘটনায় এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ২৫।