গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Kolkata থমকে চিংড়িঘাটা মেট্রো, হাত জোড় করে অনুরোধ রেলমন্ত্রীর

    থমকে চিংড়িঘাটা মেট্রো, হাত জোড় করে অনুরোধ রেলমন্ত্রীর

    0
    79
    ছবি সৌজন্যে : নিজস্ব

    হাইকোর্টের নির্দেশের পরেও চিংড়িঘাটা মেট্রোর কাজে অনুমতি দিচ্ছে না পশ্চিমবঙ্গ সরকার। সিউড়িতে ওভার ব্রিজ কুমারপুর রোড ওভারব্রিজের ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে অভিযোগ করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

    রীতিমত হাতজোড় করে রাজ্য সরকারকে প্রকল্প বাস্তবায়নের জন্য অনুরোধ করেছেন তিনি। তাঁর দাবি মেট্রোর কাজের গতি থমকে রয়েছে শুধুমাত্র রাজ্য সরকারের জন্য। তাঁর দাবি রাজ্য সরকার অনুমোদন না দিলে প্রকল্প আটকে থাকবে। এতে জনগণেরই ক্ষতি হচ্ছে।

    নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর কলকাতা মেট্রোর সম্প্রসারণ অগ্রগতি পেয়েছে। তিনি আরও বলেছেন পশ্চিমবঙ্গের জন্য ১৭ টা রেলপ্রকল্প হাতে নিয়েছে রেলমন্ত্রক। সবটাই হবে যদি রাজ্য সরকার পারমিশন দেয়।